ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ৪:২৩ পিএম

ছবিতে দেখা ব্যক্তির নাম আব্দুল খালেক। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যিনি প্রায় ১৩ বছর ধরে পরিবারের কাছ থেকে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের বাড়ি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার ৪ নম্বর কলাখালী ইউনিয়নে। তার পিতা ইসহাক সর্দার এবং মাতা বিলকিস বেগম।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে প্রায় ছয় মাস আগে একজন মানবিক কনটেন্ট ক্রিয়েটরের প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখা যায়। ওই ভিডিওতে উল্লেখ করা হয়েছিল যে, তিনি কক্সবাজারের পাওয়ার হাউস এলাকায় অবস্থান করছেন।

এরপর থেকে পরিবার বিভিন্নভাবে তার সন্ধান করার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আব্দুল খালেকের বর্তমান অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: +880 1818-188564

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer