প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:১২ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::                                                     
যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় ৫ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্র গুরুতর আহত হয়েছে। ১৭ জুলাই বেলা দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা আল ফালাহ একাডেমীর গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে এঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা মাহিন্দ্রা এবং চালককে আটক করেছে।

হ্নীলা আল ফালাহ একাডেমীর প্রিন্সিপাল আলহাজ্ব নুরুল হোছাইন ছিদ্দিকী জানান মুচনী গ্রামের বাসিন্দা মোঃ আলীর পুত্র ৫ম শ্রেণীতে অধ্যয়নরত নুর হাশেম (১২) পরিক্ষা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় যাত্রীবাহী মাহিন্দ্রা ধাক্কা দিলে নুর হাশেম গুরুতর আহত হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নুর হাশেমকে টেকনাফ থেকে কক্সবাজার প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনের নজরদারী না থাকায় টেকনাফে যাত্রীবাহী মাহিন্দ্রার বেপরোয়া গতি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অহরহ ঘটছে দুর্ঘটনা। কিন্ত প্রশাসন নির্বিকার।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...