প্রকাশিত: ০৩/০৫/২০২০ ১০:০২ পিএম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ইয়াবা খেয়ে বিশৃংখলা সৃষ্টিতে বাধা দেয়ায় মোঃ আব্দুল্লাহ ওরফে বাবু (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৩ মে) সন্ধ্যার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবক হোয়াইক্যং ইউনিয়নের মাঝর পাড়ার আব্দুল মোনাফের ছেলে।

এসময় জনতার সহায়তায় হামলাকারীদের মধ্য থেকে হোয়াইক্যং তুলাতুলি এলাকার মোঃ হোসেন লালু নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) ও উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে এখনও পুলিশ রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ( ৩ মে) বিকাল ৫টার দিকে একই এলাকার ফরিদের মেয়ে জামাই হেলাল (২৪) নিহত আব্দুল্লাহ বাড়ির সামনে মাতলামি করছিল। এসময় আব্দুল্লাহ তাকে বাধা দেয় ও বিশৃংখলা না করার জন্য বারণ করেন। এ নিয়ে নিহত আব্দুল্লাহ সাথে তর্কে জড়িয়ে পড়ে ফরিদের মেয়ে জামাই হেলাল।

তর্কের খবর শুনে নিহতের ভাই উভয়জনকে শান্ত করে যার যার বাড়িতে তাড়িয়ে দেন।

পরে ওই হেলাল আরও ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা ৬টার দিকে রবিউল আলম রবি ও মোঃ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা আব্দুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়।

এসময় হত্যাকারি একজনকে আটক করেন নিহতের স্বজনরা।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...