ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ৯:৪৪ পিএম

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামের প্রকোপ শুরুর পর এই প্রথম কোনো রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে পরবর্তী ১ মাস ৫ দিনে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ফাহাদ নামের ওই শিশুটি মারা যায়।

রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শান্তনু ঘোষ। মৃত নুর ফাহাদ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর ফয়সালের ছেলে।

এর আগে জেলায় যে ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল, তারা সবাই স্থানীয় বাসিন্দা। এর মধ্যে রামু উপজেলায় ৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২ জন এবং কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসক শান্তনু ঘোষ জানান, শনিবার দুপুরে জ্বর, কাশি ও নিউমোনিয়াসহ জটিল উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ওই দিন সন্ধ্যায়ই তার মৃত্যু হয়। পরীক্ষার ফলাফল হাতে না আসায় শিশুটি নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪ জন। বর্তমানে জেলার আটটি হাসপাতালে ১৩২ জন শিশু একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৪৭ জন শিশু এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer