ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ৪:২৭ পিএম , আপডেট: ৩১/০৭/২০২৬ ৫:০৫ পিএম

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা হাজীর পাড়া রাস্তার মাথা এলাকায় জুমার নামাজ চলাকালে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জুমার নামাজের সময় রাস্তার ওপর ব্যারিকেড সৃষ্টি করে কয়েকজন ব্যক্তি এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে, তার কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় হলদিয়াপালং ইউনিয়নের রুমখা চৌধুরীপাড়ার নুরুল ইসলামের ছেলে জসিম, একই এলাকার মোহাম্মদ রশিদের ছেলে আবুলু, উদ্দিনের পুত্র কাজল এবং মৃত সিরাজ মিয়ার ছেলে আবছার জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও, প্রাথমিকভাবে তিনি উপজেলার মরিচ্যা বাজারের ব্যবসায়ী মোস্তাক হতে পারেন বলে স্থানীয়দের ধারণা স্থানীয়দের।

 

বিস্তারিত আসছে…

পাঠকের মতামত

Single Page Footer