প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৭:৫৭ এএম

yemen_24095_1472855528আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে।

ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আগে, শুক্রবার সৌদি বাহিনী ইয়েমেনে দুদফা বিমান চালায়। এতে এক ডজনেরও বেশি মানুষ মারা গেছে।
সূত্র : পার্সটুডে

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...