প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৯:৩২ পিএম

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকরা এখন থেকে বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকলে জরিমানা গুনতে হবে। একইসঙ্গে তাদেরকে ওই দেশ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি সৌদি প্রেস এজেন্সি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্দিষ্ট পূর্ব নির্ধারিত ছুটির অতিরিক্ত সময় ছুটিতে থাকলে কিংবা বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকলে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের ১০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া বাধ্যতামূলকভাবে নিজে দেশে ফিরতে হবে তাদের। একইসঙ্গে পরবর্তীতে ওই দেশে প্রবেশে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে সৌদি সরকার।

সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্ট জাওয়াযাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের আবাস নির্দেশনা এবং শ্রম প্রবিধান লঙ্ঘন করা হলে অবশ্যই সাজা ভোগ করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের আবাস এবং পরিবহন সুবিধাও দেওয়া হবে না। কাজে অনুপস্থিত থাকলে সৌদি আরবের স্থানীয় কর্মীদের জন্যও একই সাজা রয়েছে। সৌদির সব নাগরিক এবং প্রবাসী কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে নেমে চলা হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, নিয়মভঙ্গকারীদের ১০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৬ মাসের কারাদণ্ড, পরবর্তী ৫ বছরের জন্য নতুন কাজে যোগদানে নিষেধাজ্ঞা এবং প্রবাসী শ্রমিকদের বাধ্যতামূল দেশে ফেরত পাঠানো হবে। পরবর্তীতে তাদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হবে।

সৌদি পাসপোর্ট বিভাগ থেকে আরও জানানো হয়েছে, কাজে অনুপস্থিত প্রবাসী শ্রমিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাবশের ওয়েবসাইটে কিংবা ৯৮৯ নম্বরে ফোন করে হারুব রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুপস্থিত প্রতিবেদনে দিতে পারবেন।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...