প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৪৮ পিএম

Picনিজস্ব প্রতিবেদক;:

উখিয়া উপজেলার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী নি¤œমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় সরকারী বৃত্তি লাভ করেছেন।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০১৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বৃত্তির প্রকাশিত গেজেটে দেখা যায়, ২০১৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উখিয়া উপজেলায় বৃত্তি লাভে খোদ সোনার পাড়া উচ্চ বিদ্যালয় হতে ৬ জন শিক্ষার্থীর নাম মেধা তালিকায় এসেছে।

মেধা তালিকায় যতাক্রমে রয়েছে, সোনার পাড়ার দুদু মিয়ার পুত্র আবু তাহের  (মে ৩৪৯), পশ্চিম সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল করিমের পুত্র শাহরিয়ার কবির বাবু (মে ৩৫৯), সোনার পাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ফজলুল হকের পুত্র সরওয়ার কামাল ফাহিম (মে-৩৫৩), নিদানিয়ার মোহাম্মদ কাসের পুত্র মোহাম্মদ আসওয়াদ (মে-৩০২), রামু পেচারদ্বীপের কামাল হোসাইনের মেয়ে তৈয়বা বেগম  (মে-৩৮৯), পেচারদ্বীপের মরহুম কবির আহম্মদের পুত্র মোঃ শাহ আলম (মে-৩০৮)।

এ ছাড়া নিম্ম মাধ্যমিক ( জেএসসি) ২০১৫ সালের পরীক্ষাতেও একই স্কুল থেকে ৫ জন ছাত্র-ছাত্রী বোর্ড বৃত্তি পেয়েছে। তার মধ্যে সোনার পাড়ার আজিজ উল্লাহর মেয়ে আমিনা আক্তার ট্যালেন্টপুল , সাধারণ গ্রেডে- সোনাই ছড়ির ফরিদুল আলমের মেয়ে ্উম্মে নাফিছা আলম, পশ্চিম সোনার পাড়ার লিয়াকত আলী বাবুলের মেয়ে শারমিন আক্তার উর্ম্মি, উত্তর নিদানিয়ার ছেহের আলীর মেয়ে কানেতা আক্তার, দক্ষিণ নিদানিয়ার মোহাম্মদ হোসনের মেয়ে জুলেকা আক্তার।

বৃত্তি প্রাপ্ত এ সব শিক্ষার্থীরা সকলে দেশের উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী এবং সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য ২০১৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড  থেকে বৃত্তি অর্জনে উখিয়া উপজেলায় শীর্ষে রয়েছে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer