ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৫/২০২৩ ৭:০৭ পিএম , আপডেট: ১৩/০৫/২০২৩ ৭:০৭ পিএম

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগরের উত্তাল ঢেল দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন ৩০ হাজারের বেশি উৎসুক জনগণ। তাদের সৈকত থেকে সরিয়ে টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৩ মে) বিকেল ৫টার পর থেকে টহল জোরদার করেছে বিজিবি সদস্যরা। কিন্তু সরিয়ে দেয়ার কিছুক্ষণ পর আবার নেমে যায় মানুষ।

সরেজমিনে দেখা যায়, প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোন নির্দেশনাই মানছেন উৎসকু জনতা। পাত্তা দিচ্ছে বিচকর্মী, লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশকে। উল্টো তর্কে জড়িয়ে পড়ছেন উৎসুক জনতার অনেকেই। শেষমেশ উৎসুক জনতাকে সরিয়ে দিতে সৈকতে টহল মোতায়েন করেছে বিজিবি।

সৈকতের বিচ কর্মীদের ইনচার্জ মাহাবুব বলেন, সৈকতের কয়েকটি পয়েন্টে ৩০ হাজারের বেশি উৎসুক মানুষ ভিড় করেছে। যারা মোবাইলে লাইভ দেয়ার পাশাপাশি ছবি তুলছে। আবার অনেকে অহেতুক সমুদ্রের পানিতে নেমে পড়ছেন। বিচকর্মী মাইকিং করলেও কোনো পাত্তাই দেন না উৎসুক জনতা। সচেতন করতে গেলে রেগে মারতে পর্যন্ত উঠছে তারা।

সাগরপাড়ে দুপুরের দিকে উৎসুক জনতার ভিড় কম দেখা গেলেও বিকেল না হতে উৎসুক মানুষের ঢল নামে সৈকতের প্রতিটি পয়েন্টে। কেউ একা নামছেন সৈকতে আবার কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন, আবার কেউ কেউ পরিবার নিয়ে নেমে পড়ছেন সাগরপাড়ে।

সৈকতে আসা রহিম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ে সাগরের ঢেউ কেমন হয় তা দেখতে এসেছি। তবে কিছুক্ষণ পর চলে যাব।

সি সেফ লাইফগার্ড সংস্থার ইনচার্জ মোহাম্মদ ওসমান বলেন, মানুষ কোনোভাবেই নিষেধ মানছে না। বার বার বলেও উল্টো তর্কে জড়িয়ে পড়ছে মানুষ। তারপর চেষ্টা করছি, মানুষকে বুঝিয়ে সরিয়ে দেয়ার জন্য। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer