ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১১:৩২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখা ক্লাসপাড়া এলাকায় রাকিবুল ইসলাম সৈকত নামের এক যুবককে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নানা কৌশল ও পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, সৈকত বর্তমানে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন। তার পিতার নাম ইউনুস প্রকাশ ইউনুস ড্রাইভার। এলাকাবাসীর দাবি, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয়দের নজরদারিতে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার নিকটতম এক আত্মীয় জানান, সৈকতের পূর্বপুরুষ রোহিঙ্গা সম্প্রদায়ের ছিলেন। এলাকায় তার দাদাকে ”বার্মাইয়া বুইজ্জা” নামে ডাকে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, সৈকতের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, নারী সংক্রান্ত নানা অভিযোগ, মাদক সংশ্লিষ্ট কার্যক্রম ও হত্যা চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার নাম বিভিন্ন সময় নানা অপকর্মের ঘটনায় আলোচনায় এসেছে বলেও দাবি করেন স্থানীয়রা।

থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা থানায় তদন্তাধীন রয়েছে। এছাড়া কক্সবাজার আদালতে আরেকটি জিআর-১৬১/২০২৫ইং মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে বলেও জানা গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্র।

এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি জানান, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে বন বিভাগের জায়গা দখলের অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকিবুল ইসলাম সৈকতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্য সূত্র: কক্স নিউজ

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer