উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ৮:২০ পিএম

সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ওয়াকওয়ে নির্মাণের কথা ভাবছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির ৪১তম বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

কমিটি যেসব প্রাইভেট বিমান সংস্থার নিকট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টাকা পাওনা আছে তা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার রাস্তাটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ এর সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্র সৈকতের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে সেন্টমার্টিন দ্বীপকে পর্যটনবান্ধব দ্বীপ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত জেটি দুটি অতি দ্রুত সংস্কার ও নতুন জেটি নির্মাণ এবং সেন্টমার্টিন দ্বীপের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...