প্রকাশিত: ২৬/০৭/২০১৬ ৭:৫৩ এএম

2016_07_25_21_36_14_t1qvnWYdYgcKzmYxbAcrJYhLarDDV8_originalখুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় হনুমানকে কুপিয়ে জখম করার আলোচিত ঘটনায় অবশেষে আদালতে মামলা হয়েছে। রোববার (২৪ জুলাই) পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার স্বপ্রণোদিত হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গাজী জামশেদুল হক।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে জরুরি ভিত্তিতে আসামিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভিএফএ এসএম কামরুল আবেদিন জানান, হনুমানটির পেটের কাছে ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। দু’টি স্থানে প্রায় ৪ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবিতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।

অবশেষে রোববার (২৪ জুলাই) সকালে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলা পরিচালনা করছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, খাদ্যাভাবে কেশবপুরের দলছুট কিছু সংখ্যক কালোমুখো হনুমান বেশকিছুদিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। অবস্থানরত হনুমানগুলোর মধ্যে একটি হনুমানকে গত ৬ জুলাই সকালে কে বা কারা কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer