প্রকাশিত: ১২/০৬/২০১৬ ১২:০১ পিএম

2016_06_12_03_18_58_wumzZ9gHLB0h2SWDDQNILJB9q3IzMn_originalঢাকা : কথায় আছে গরিব মানুষের আবার রাজনীতি কি? রাজনীতি করলে পেট চলবে কী করে? ওসব বড়লোকদের কাজ। আর এমপি-মন্ত্রী, সে তো একে বাড়েই ওপরওয়ালা নয় তো ক্ষমতাবানদের কাজ। তারা রাজনীতি ছেড়ে দিলেও যে কোনো কষ্টে থাকে না, সেটা দেখতেই মোটামুটিভাবে আমরা অভ্যস্ত।

তবে ব্যতিক্রম ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার একসময়ের এমপি (বিধায়ক) বাকিলা টুকরপ্পা। তার দৈনিক উপার্জন মাত্র ৪০ টাকা। তাও কোদাল হাতে মাঠে নামতে হয় তাকে। পরিশ্রম করেই এ ক’টা টাকা উপার্জন করেন তিনি।

১৯৮৩ সালে রাজনীতিতে পা রাখেন। দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুক বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি। মাত্র ১৮ মাস বিধায়ক পদে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

তিনি তার ওই অল্প সময়ে দুটি কলেজ, পাঁচটি হাইস্কুল, চারটি হোস্টেল, সেতু ও তিনটি রাস্তা তৈরি করেছিলেন। পরে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু আচমকাই ছেড়ে দেন রাজনীতি। শুরু করেন খেটে খাওয়ার জীবন।

বাকিলা টুকরপ্পার নিজের বাড়ি পর্যন্ত নেই। গত ২১ বছর ধরে তার ঠিকানা স্ত্রীর বাপের বাড়ি। শুধু তাই নয়, আজও পেট চালানোর জন্য ৪০ টাকা উপার্জনের আশায় বাড়ি থেকে বের হতে হয় তাকে।

অথচ তার জায়গায় যিনি বিধায়ক হয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ শুনলে তাক লেগে যাবে। সেই বিধায়কের রয়েছে নিজস্ব বাংলো, ৪০ একর জমি ও স্ত্রীর নামে একটি পেট্রল পাম্প।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...