প্রকাশিত: ০৩/১১/২০১৬ ১০:৩৩ পিএম

bodiটেকনাফ প্রতিনিধি::

(উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের দায়ের মামলায় সাজা ও কারাগারে প্রেরণের প্রতিবাদে তার মুক্তির দাবীতে শান্তিপূর্ণ ধারবাহিক আন্দোলনের অংশ হিসেবে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবাদ সভার কর্মসূচী ঘোষনা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৩ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আগামী ৫ নভেম্বর বিকাল ৩ টায় টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শামলাপুর বাজার, ৬ নভেম্বর বিকাল ৩ টায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে কানজরপাড়া বাজার, ৭ নভেম্বর বিকাল ৩ টায় টেকনাফ হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে হ্নীলা চৌমুহনী, সর্বশেষ ৮ নভেম্বর টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকাল ৩ টায় বাসষ্টেশনস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত ৮ নভেম্বর এর সভায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকাল ৩ টায় বাসষ্টেশনস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এ সভায় উপস্থিত থাকবেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাও: আজিজ উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাহার, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার, জেলা যুবলীগের নেতা আবুল কালাম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: এরফানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer