প্রকাশিত: ২২/০২/২০২০ ৮:৫৩ পিএম , আপডেট: ২২/০২/২০২০ ৯:০০ পিএম

কক্সবাজার সরকারী কলেজে নবনির্মিত শেখ হাসিনা ছাত্রী নিবাসে বিদ্যুৎ সংযোগ দিতে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। সংযোগ না পাওয়ায় ছাত্রীরা উঠতে পারছেনা । এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।

জানা গেছে , প্রায় তিন মাস হল কক্সবাজার সরকারি কলেজে শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের দীর্ঘসুত্রিতার কারণে ছাত্রীদের হোস্টেলে উঠাতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। কলেজ ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয় ‘শেখ হাসিনা ছাত্রী নিবাস’।

কলেজ অধ্যক্ষ জানান, বর্তমানে শুধু বিদ্যুৎ এর অভাবে ছাত্রীরা নতুন হোস্টেলে উঠতে পারছে না।বিষয়টি স্হানীয় বিদ্যুৎ বিভাগে কয়েকবার লিখিত ও মৌখিক ভাবে জানালেও এতদিন কোন গুরুত্ব দেয়নি । তাদের কথা মতো বিদ্যুৎ এর তার , মিটারসহ অন্যান্য সরঞ্জামও কিনে রেখেছি। তবে দু’য়েক দিনের মধ্যে সংযোগ প্রদান করবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন।

এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম জানান, এটা খুবই দু:খজনক। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার কাছে আহবান জানাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনা ছাত্রী নিবাসে বিদ্যুৎ সংযোগ দেয়া না হয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করা করে ডিম নিক্ষেপ করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...