ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ৮:২৩ এএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। পুলিশ বাহিনী তাদের তৎপরতা আরও বাড়াচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, এ সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, সে বিবেচনায় আমি বলছি—স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। কোনোরকম দায়িত্বে অবহেলা বা অন্য কিছু হয় না, সেটা আমরা দাবি করছি না। যেখানে যেখানে হচ্ছে, সেখানে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন কোনো অ্যানার্কির মধ্যে নেই, আগে অ্যানার্কি মনে হতো।
অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় আগুন দেওয়ার ঘোষণা ঘণ্টার পর ঘণ্টা প্রচার করা হলেও তখন একটি নিষ্ক্রিয় বাহিনী তা ঠেকানোর চেষ্টা করেনি। মাজার ভাঙা, মেয়েদের ফুটবল খেলা বন্ধের ঘোষণা, নাটক ও মেলা বন্ধের মতো ঘটনাগুলোকেও তিনি ওই সময়ের ধারাবাহিক পরিস্থিতির উদাহরণ হিসেবে তুলে ধরেন। বর্তমানে দুই-তিনটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলোকে আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। বর্তমানে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সালমান মুক্তাদিরদের মতো মানুষ ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাদের ভালো পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজন চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করলেও পরে বলেছেন, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এ সময় উপদেষ্টা প্রশ্ন রাখেন, এভাবে কোনো ব্যক্তি অপতথ্য ছড়ালে তা বন্ধে সরকার কী পদক্ষেপ নেবে।

জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে সরকার সহানুভূতি রেখে কথা বলছে। কারণ, তিনি ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার হয়েছেন। তবে ওই অবস্থায় তিনি যেভাবে বিষয়টি বলেছেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তথ্য উপদেষ্টা বলেন, পরে সালমান মুক্তাদির নিজেই ওই বক্তব্য থেকে সরে এসে স্বীকার করেছেন যে, বিষয়টি আসলে সেভাবে ঘটেনি। তিনি বলেন, কোনোরকম সহিংসতার সাফাই সরকার গাইছে না। এটি হওয়া উচিত হয়নি, এটি আটকানো উচিত ছিল। এখন অন্তত সরকারের কাজ হবে দ্রুত এ ঘটনার বিচার নিশ্চিত করা। আপনারা দেখছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা জানান, সালমান মুক্তাদিরের ভিডিও দেখার পর তিনি চাঁদাবাজির বিষয়টি উল্লেখ করে সরকারকে দায়ী করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার ফেসবুকে তো ওই স্ট্যাটাস এখনও রয়ে গেছে। শুধু তিনিই নন, এনসিপির অনেক নেতা আক্রমণাত্মক ভাষায় শুধু বিএনপিকে না, সরকারপ্রধানকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন। কেউ কিন্তু সেগুলো সরায়নি।
অপতথ্য ছড়ানোর বিষয়টি বর্তমানে বিশ্বজুড়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যেও এখন অপতথ্যের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এলপিজির সংকট নেই, মজুত করলে ব্যবস্থা
তথ্য উপদেষ্টা বলেন, দেশের বাজারে এলপিজির সংকট নেই, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে। কারণ, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার টন। এ সময় দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো আছে।
ডা. জাহেদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি বেসরকারি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে দেশে ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন প্রযুক্তির সহযোগিতার পথ প্রসারিত হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচারে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের একজন দণ্ডপ্রাপ্ত ও ভিন্নমাত্রার ভয়ংকর আসামি। আন্তর্জাতিক আদালতেও তাঁর বিচার করা সম্ভব। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...