উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১২/২০২২ ৭:৩২ এএম

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনা নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। এর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারে মহেশখালীতে প্রায় একই রকমের আরেকটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। অপহরণের পর সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাত বছরের এক শিশু।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকার একটি লবণমাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম মাহিয়া মাহি। সে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকার আয়াত উল্লাহর মেয়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মাহিয়া দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত ৩০ নভেম্বর নিখোঁজ হয় সে। পরে তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছিল।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লবণপানিতে ফেলে দেওয়ার কারণে মরদেহটি অনেকটাই পচে বিকৃত হয়ে গেছে। পরনের কাপড়ের সূত্র ধরে লাশটি শনাক্ত করেন তার বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায় মাহিয়া। ওই দিন সন্ধ্যায় তার বাবাকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানান মাহিয়াকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

এ ঘটনায় মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেন মাহিয়ার বাবা। বিষয়টি তদন্তের পর এ ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করে পুলিশ। মুঠোফোন নম্বরের সূত্র ধরে আটক করা হয় এক নারীসহ তিনজনকে।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...