ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৩:০০ পিএম

চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারকে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (২২মে) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এক অফিস আদেশে চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারকে চকরিয়ার ইউএনও এর দায়িত্বের পাশাপাশি মাতামুহুরি উপজেলার এই ২টি পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

বিভাগীয় কমিশনার এর অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার ২১ মে ২০২৬ তারিখের নির্দেশনা মোতাবেক লক্ষীপুর জেলার নবগঠিত “চন্দ্রগঞ্জ উপজেলা” এবং কক্সবাজার জেলার নবগঠিত “মাতামুহুরি উপজেলা” কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত উপজেলা নির্বাহী অফিসারগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন সহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে, চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার শনিবার (২৩মে) থেকে নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব নেবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। তাঁর দায়িত্ব নেওয়ার মাধ্যমে কক্সবাজারের ১০ম প্রশাসনিক উপজেলা মাতামুহুরির অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...