প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৯:৫২ পিএম

Re union pic [Max Width 640 Max Height 480]সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউট এর প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০০৬ সালের ব্যাচের পূর্ণমিলনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ২টায় শহীদ তিতুমীর ইনস্টিটিউট এর প্রধান শাখায় রাশেদুল ইসলাম টিপু, মনিরুল ইসলাম, ইফতেখার মোহাম্মদ আফজাল লিমন এবং আব্দুল্লাহ হাসান সাকিব, নুর উদ্দিন নাঈমের যৌথ পরিচালনায় পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক সিনিয়র শিক্ষক শফিকুল হক। এত আরো উপস্থিত ছিলেন দক্ষিণ শাখার সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উত্তর শাখার সহকারী পরিচালক নেছারুল হক, সিনিয়র শিক্ষক ওসমান সরওয়ার, নুরুচ্ছফা, মাহবুবুল হক। ২০০৬ ব্যাচ এর ছাত্র আব্দুল্লাহ হাসান সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন প্রাক্তন ছাত্র নুরুল আমিন। এ সময় বন্ধুদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন আমরিন জাহান, তামান্না হক আন্নি, ছায়েদ উদ্দিন বাপ্পি, শহিদুল ইসলাম, আবেদিন এরশাদ ফাহিম। অনুষ্ঠানস্থল বাল্যকালের বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। অনেকেই পুরোনো বন্ধুদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। পরে সকলের সম্মতিক্রমে অগামীবারেও বড় করে অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer