প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৪:১১ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় এক স্কুল ছাত্রীর (১২) শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মোস্তাক আহাম্মদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কম্পইন্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার সরই ইউনিয়নের টংগঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মোস্তাক আহমদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা আজাহার আহমদের ছেলে। ভিকটিম ছাত্রী স্থানীয় কোম্পাইন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ।
সূত্র জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়ি থেকে স্কুলের ড্রেস সেলাই করার জন্য পাহাড়ি পথ বেয়ে দোকানে যাচ্ছিল। পথে মোটর সাইকেল চালক মোস্তাক আহমদ তাকে একা পেয়ে শ্লীলতাহানি চেষ্টা করে। পরে এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ছাত্রীর বাবা সত্যরাম ত্রিপুরা বাদী হয়ে মোস্তাক আহমদের বিরদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ৪ খ ধারায় একটি মামলা করেন। মামলা নং ৭-আগস্ট’১৬ মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেফতার করে।
স্কুল ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টা মামলায় মোস্তাক আহমদকে গ্রেফতারের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুস সাত্তার ভুইয়া নিশ্চিত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer