প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:১৭ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ

জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে লামা উপজেলার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে র‌্যালি-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গিবাদ বিরোধী স্লোাগানে প্রতিবাদমুখর হয়ে উঠে শিক্ষাঙ্গন। গতকাল সোমবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত লামা মাতামুহুরী সরকারি ডিগ্রি কলেজ, লামা ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, লামা হলিচাইল্ড পাবলিক স্কুলসহ উপজেলার সবকটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে র‌্যালি নিয়ে উপজেলা চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয় উপজেলা সদরের কাছের প্রতিষ্ঠানগুলো।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এসব কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিক্ষা ও গবেষণার শান্তিপূর্ণ পরিবেশ সুরক্ষায় জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ এবং প্রতিহত করতে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে। বক্তারা বলেন, ৭১ এ জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে দেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছে। তাই ‘জয়বাংলা’ স্লো­গান দিয়ে স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer