প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৮:৫৭ পিএম

lama minister pic, 3 sept-16 [Max Width 640 Max Height 480]এম.বশিরুল আলম,লামাঃ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ রুপকল্প বাস্তবায়নে সারা দেশের পাশাপাশি পার্বত্য অঞ্চলে ব্যপক উন্নয়ন কাজ হয়েছে এবং হচ্ছে। সরকার জনগনের চাহিদা বুঝে স্ব-উদ্যোগে কাজ করে যাচ্ছে। জন কল্যানে যেখানে যা প্রয়োজন, সেই উন্নয়ন হবে। ৩ সেপ্টেম্বর/১৬ লামা পৌরসভায় দু:স্থ মহিলাদের মাঝে ভিজিএফ চাল ও সমাপনী, জে.এস.সি/জেড.এস.সি, এস.এস.পি পরীক্ষায় জি.পি.ও-৫ প্রাপÍদের মাঝে উপবৃত্তি প্রদান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। লামা পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্যদেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষে এডিসি রাজস্ব, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: ইসমাইল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য জনপদকে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক উন্নয়নের জনপদ হিসেবে রুপ দিতে সক্ষম হয়েছেন। অতিতের সরকারগুলো পার্বত্য এলাকায় দৃশ্যত: কোন উন্নয়ন করে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকৃত বান্দরবান থেকে ৫ বার নৌকা প্রতীকে নির্বাচিত বীর বাহাদুর এম.পি পাহাড়ী জনপদের উন্নয়নের রুপকার। সরকারের ব্যপক উন্নয়নে ঈর্ষান্বিত একটি মহল সাধুবেশে দিনের বেলা আওয়ামীলীগ নেতাদের সাথে মিশে যায়, আর রাতের বেলা ষড়যন্ত্রের দেয়াল তৈরি করে জনগনকে বিভ্রান্তি করার চেষ্টা করছে।

বক্তারা বলেন, ২০০২ সালে লামা পৌরসভা প্রতিষ্ঠা করে পার্বত্য উন্নয়নের বীর, বীর বাহাদুর এম.পি এই এলাকার জনগনের সেবার মানোয়ন্ননে পৌরসভাটিকে ২০১৬ সালে ২য় শ্রেণিতে রুপান্তর করেছেন। মেরাখোলা মাতামুহুরী নদীর উপর গার্ডার ব্রীজ, আন্ত ইউনিয়ন সংযোগ সড়ক নির্মাণ, লামা প্রেসক্লাবের তৃতীয় তলা উন্নয়ন, পৌর শহরে গনশৌচাগার, অতি সহসায় ২ কোটি টাকা ব্যয়ে পৌরবাস টারমিনাল স্থাপনসহ লামা উপজেলায় ও পৌরসভায় ব্যপক উন্নয়ন কাজ হবে অনুষ্ঠান থেকে ঘোষণা দেয়া হয়। এর আগে সকাল ৯ টায় মন্ত্রী ফাঁসিয়াখালী কুমারী বাজারে দু:স্থ মহিলাদের মাঝে ভি.জি.এফ-এর চাল ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রদত্ত মাতৃত্বকালীন ভাতা বিতরণ করেন। দুপুর ১২টায় লামা সদর ইউনিয়নে, ১টায় গজালিয়া ও দুপুর ২টায় সরই ইউনিয়নে দু:স্থ মহিলাদের মাঝে ভিডিএফ চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer