প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:০৮ পিএম

mail.google.comএম.বশিরুল আলম,লামাঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতি মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। শনিবার বিকেলে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা বিরোধী  ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। মন্ত্রী বলেন, কোন ধর্মে মানুষ হত্যার বিধান নেই, তিনি প্রসঙ্গ টেনে বলেন, মহাগ্রন্থ আল কোরআন-এ সারা পৃথিবী ও সকল মানুষের জন্য শান্তি ও কল্যাণের কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, যারা মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। ১৯৭৫ সালে পরাজিত শক্তি জাতির জনককে হত্যা করে দেশের স্বাধীনতা ও গনতন্ত্র ধ্বংসের অপচেষ্টা করেছিল। ২০১৩ সালে পেট্টোলবোমা মেরে তিন বারের সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা চালিয়েিেছল। এর আগে জঙ্গিরা যশোরের উদিচির অনুষ্ঠানে, রমণার বটমূলে, ২০০৪ সালে দেশ ব্যপি সিরিজ বোমা হামলা ও সর্ব শেষ গুলশান ও শোয়ালাকিয়ায় হামলার মাধ্যমে তাদের অস্তিত্বের জানান দেয়। বক্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন দল নেই। এসব সন্ত্রাসী মদদদাতাদের প্রতিরোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল সারোয়ার হোসেন পি.এস.সি, ৫৭ বিজিবি অধিনায়ক, লে: কর্ণেল হোসাইন রেজা পি.এস.সি, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, সদস্য শফিকুর রহমান, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: ইসমাইল, সাবেক ছাত্র নেতা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা সন্ত্রাস বিরোধী কমিটির সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশ শেষে সন্ধ্যায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে ১০ জন মা’কে মাতৃত্বকালীন ভাতার চেক প্রদান করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এসময় তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তিসহ সরকারি অনুদানের চেক ও হাতির আক্রোমনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।

এর আগে কলেজ সরকারি করায় মাতামুহুরী ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা মন্ত্রীকে ফলেল শুভেচ্ছা জানায়।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...