প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৯:২৮ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ

বান্দরবানের লামায় পূর্ব শত্রুতার জের ধরে চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। গুরতর আহত কামরল হাসানের (২৮) অবস্থা খুব আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। সে বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। কামরল হাসানের চাচা আসামী জোহর আলী পালিয়ে গেছে।

প্রত্যেক্ষ দশিরা জানায়, মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী (৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানায়।

দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরতর জখম করে। খবর পেয়ে কামরল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রত উদ্ধার করে দুপুর ১টা ৩৫মিনিটে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, কামরলের শরীরে ৬টি দায়ের কোপ আছে। তার মাথার দুপাশে, ঘাড়ে, পিঠে ও বাম হাতে কুপানো হয়েছে। বাম হাতটি শরীরের সাথে সামান্য লেগে আছে। মাথা ও গলার কুপ গুলো অনেক গভীর হওয়ায় তার বাচাঁর সম্ভাবনা অনেক কম রয়েছে বিধায় রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

একই ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জোহর আলী কয়েক দিন আগে আলী আকবরের একটি গরর বাছুর আচঁড়ে মেরে ফেলে এবং কয়েক বছর আগে তার বড় ভাই তার সৎ মাকে কেটে হত্যা করে। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলা আছে বলে তিনি আরো জানান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer