প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ৭:০৪ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামাঃ

বান্দরবানের লামা উপজেলায় চাচার দায়ের কোপে গুরতর আহত ভাতিজা কামরল হাসান (২০) অবশেষে মারা গেছেন। বুধবার (১৩ জুলাই) ভোর ৫টার দিগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

মৃত কামরল হাসান লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি বেগুনঝিরির বাসিন্দা আলী আকবরের ছেলে।

ঘটনার পর ঘাতক চাচা জোহর আলীকে (৪৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে চাচা তার ভাতিজাকে কুপিয়ে আহত করে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার বাসিন্দা মৃত রওশন আলীর ছেলে জোহর আলী ও কামরল হাসানের পরিবারের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার বাসিন্দা জোহর আলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মো. আলীর দোকানে অবস্থান করে।

এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারন জানতে চাইলে; তিনি হরিণ শিকার করতে যাবেন বলে জানান। পরবর্তীতে ভাতিজা কামরল হাসান দোকান থেকে বিকাল তিনটার দিকে বাড়ীতে ফেরার সময় হঠাৎ চাচা তার হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে কামরল হাসান মারা যান। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

চাচার দায়ের কোপে ভাতিজার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘাতক জোহর আলী আটক রয়েছে। তার বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer