প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৯:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ এএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফে গত বৃহস্পতিবার আরো ১১ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। রাত ৮টা থেকে সাড়ে ১০টার সময় এসব রোহিঙ্গা নাফ নদীর বড়ইতলী পয়েন্ট দিয়ে ঢুকে পড়ে।
আর মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে র্যাবের সহায়তায় ২ পাচারকারী দালালকে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় এদের আটক করে র্যাব-৭ এর সদস্যরা।
আটকৃতরা হলো-টেকনাফের নাইটংপাড়া এলাকার সৈয়দ মাস্টারের পুত্র জামাল হোসেন (৩৫) এবং টেকনাফের বড়ইতলীর মোঃ শফিক এর পুত্র মোঃ সৈয়দ (৩২)।
এ ব্যাপারে কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান,টেকনাফের বড়ইতলী এলাকার নাফ নদীতে রোহিঙ্গা পাচারকারী দলের সদস্যরা নৌকা যোগে ১১ জন মায়ানমারের নাগরিককে বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার সহায়তায় উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দালালকে আটক করা হয়।
তিনি আরও জানান,অভিযানে আটককৃত ১১ মায়ানমারের নাগরিকদের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে আটক দুই দালালকে সংশ্লিষ্ঠ ধারায় ৩ মাসের সাজা প্রদান করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer