উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১১:৩২ এএম

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে ২ জন নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে পিতাপুত্র বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer