ছৈয়দ আলম, কক্সবাজার
প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ৯:৪০ পিএম , আপডেট: ২৪/০৪/২০২৪ ৯:৪৬ পিএম

বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধলা মিয়া নামে এক আড়তদার প্রায় ২৫ ফুট লম্বা মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন।
জেলেরা জানান, বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এ প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এ প্রথম তাদের জালে উঠেছে।

মাছটির ক্রেতা ধলা মিয়া জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, মাছটির তলোয়ারাকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে এর নাম দেয়া হয়েছে ‘সোর্ড ফিশ’। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিল নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer