প্রকাশিত: ২৭/০৪/২০২০ ১:৫৮ পিএম

গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

নিহত রবিউল ইসলাম রবু (৩২) গাজীপুর শহরের সাতপোয়া এলাকার মানিক মিয়ার ছেলে।

র‌্যাব ১-এর সহকারী পরিচালক এএসপি মো. কামরুজ্জামান বলেন, “রোববার মধ্যরাতে র‌্যাব সদস্যরা টহল দেওয়ার সময় খবর আসে সাতপোয়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

“র‌্যাবের টহল দল সেখানে অভিযানে গেলে তারা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পারিয়ে গেলেও রবু গুলিবিদ্ধ হয়। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এক র‌্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। রবুর বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় খুন, মাদক ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। “

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...