ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ৫:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৬ মে) সকাল থেকে দিনব্যাপী এ পরিদর্শনে তিনি খাদ্য বিতরণ, গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সকালে উখিয়ার ক্যাম্প-৭ এলাকায় পৌঁছে প্রতিমন্ত্রী তাঁর পরিদর্শন কার্যক্রম শুরু করেন। প্রথমে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকে অবস্থিত WFP-এর অর্থায়নে CODEC পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার (ই-ভাউচার আউটলেট) পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাটা কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের রেশন সংগ্রহ পদ্ধতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে খাদ্যসেবা কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন এবং খাদ্যপণ্যের মান ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরে সকাল ১১টা ০৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পের এ-৫ ব্লকে অবস্থিত UNHCR-এর অর্থায়নে BDRCS পরিচালিত LPG ডিস্ট্রিবিউশন পয়েন্ট পরিদর্শন করেন। সেখানে গ্যাস সিলিন্ডার বিতরণ, সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ০৫ মিনিট পর্যন্ত ক্যাম্প-৪ সিআইসি অফিসে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (UCR)-এর সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসন প্রক্রিয়া এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা নেতারা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

এরপর দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত MSF হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসা সেবার মান, রোগীদের অবস্থা এবং বিনামূল্যে প্রদত্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দুপুর ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত ক্যাম্প-১৮ এ UNICEF-এর অর্থায়নে পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও নিউ মুন লার্নিং সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও মান সম্পর্কে ধারণা নেন।

সবশেষে দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ০৫ মিনিট পর্যন্ত কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের নারী স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন, সেলাই প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসামগ্রী উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন।

দিনব্যাপী পরিদর্শন শেষে দুপুর ২টা ১০ মিনিটে প্রতিমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও ক্যাম্প কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...