নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৭:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সকালে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি উখিয়া থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, মামলা ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি ও অনলাইন কার্যক্রমের খোঁজখবর নেন।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, স্থানীয়দের জন্য ২৫ শতাংশ অগ্রাধিকার নিশ্চিতকরণ, অস্থায়ী গরুর হাট নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “উখিয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।”

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer