প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ৭:৫৫ এএম
Ramu-Pic-26.7.2016খালেদ হোসেন টাপু,রামু ::
রামুতে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল পরিদর্শন করেছেন ট্যুরিজম সংস্থা থাইল্যান্ডের ‘পাটা’ সদর দপ্তরের এক প্রতিনিধি দল। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন, থাইল্যান্ডের ব্যাংকস্থ প্যাসিপিক এশিয়া ট্রাবেল এসোসিয়েশন ‘পাটা’ সদর দপ্তরের পরিচালক মাম পুনাংথিপ সোতিপানামুম, সহকারি পরিচালক সুতারাত সারোট্রান, যোগাযোগ ব্যবস্থাপক পল প্রাইয়াংকারা। বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব ভূবন চন্দ্র বিশ্বাস কক্সবাজারে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল ও পর্যটন স্থান পরিদর্শন কালে থাইল্যান্ডের এ প্রতিনিধি দলের সাথে ছিলেন।
গতকাল মঙ্গলবার বিকালে সাড়ে ৪টায় রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এবং ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুনাশ্রী থের, সাধারণ সম্পাদক শিপন বড়–য়া এ প্রতিনিধি দলকে স্বাগত জানান। বিকাল সাড়ে ৫টায় রামুর রাজারকুল ইউনিয়নের স¤্রাট অশোকের স্মৃতি বিজড়িত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে গেলে পর্যটন বিষয়ক এ প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিহারের ভিক্ষু সহ বিহার পরিচালনা কমিটির সদস্যরা।
বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব ভূবন চন্দ্র বিশ্বাস জানান, আগামী ২৩-২৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ‘পাটা নিউ টুরিজম প্রন্টিয়ার্স ফোরাম ২০১৬’। এ আয়োজনকে সফল করতে গত ২৫ জুলাই বাংলাদেশে আসেন, প্যাসিপিক এশিয়া ট্রাবেল এসোসিয়েশন সদর দপ্তরের তিন জনের প্রতিনিধি দল। –

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...