প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৮:৫১ পিএম

ramu pic (dakhol) [Max Width 640 Max Height 480]~1রামু প্রতিনিধি

রামু উপজেলায় ৩ হিন্দু পরিবারের বসত বাড়ি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া শর্মা পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ফিল্মি স্টাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর দখলের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে জেলাব্যাপী হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও উঠে সচেতন মহলে।

দুপুর ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ধারালো লম্বা কিরিচ, লাঠিসোটা ও বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করে। আটককৃতরা হলো- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার ফুরোখ আহমদের ছেলে আবছার কামাল (৫৮), আহমদ কামাল (৬৫), শাহজাদা মিয়া (৪৮)। এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সংখ্যালঘুরা।

জানা গেছে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া হিন্দু পাড়া এলাকার মৃত বংকিম শর্মার ছেলে বিশ্ব কুমার শর্মা ও একই এলাকার দুলাল শর্মা, শিমূল চক্রবর্তীর ৩টি ঘরে অতর্কিত ভাবে হামলা চালানো হয়। এসময় ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসীরা শুকলা শর্মাসহ বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের জোর করে বের করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানিয়েছেন, আবছার কামাল (৫৮), আহমদ কামাল (৬৫), শাহজাদা মিয়া (৪৮)সহ তাদের সাঙ্গপাঙ্গরা জোর করে হিন্দু সম্প্রদায়ের ৩টি বাড়ি জবর দখল করে নিয়েছে বলে শুনেছি। এর আগেও উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রিয়দর্শী বড়ুয়া নামে এক ব্যক্তির সাড়ে ৩কানির মত জায়গা দখলের অভিযোগ রয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশী অভিযান পরিচালনার মধ্য দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...