বার্তা পরিবেশক
প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ৮:৫৩ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধোঁয়াপালং নয়া পাড়া এলাকায় তাহমিনা শারমিন লিজা নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশের মুরগির ঘরের দরজা বন্ধ করতে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ লিজা মাহমুদুল হক ও পারভীন আক্তারের মেয়ে। সে পশ্চিম গোয়ালিয়াপালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের আজানের পর লিজা বাড়ির পাশের মুরগির ঘরের দরজা বন্ধ করতে যায়। প্রায় পাঁচ মিনিট পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে আর দেখতে পাননি। পরে মুরগির খামারের সামনে তার ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল ও একটি ছাতা পড়ে থাকতে দেখা যায়। এরপর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ লিজা দৈনিক আগামীর সময়, কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজ-এর প্রতিবেদক এন. এ. সাগরের ভাগ্নি।

লিজার মামা সাংবাদিক এন. এ. সাগর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাগ্নীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে কোনো ব্যক্তি লিজার সন্ধান বা তথ্য পেলে ০১৬৪৭-১৩১৬৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত তাকে খুঁজে বের করতে প্রশাসনের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন স্বজনরা।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer