প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ২:৪০ পিএম

DSC_0061খালেদ হোসেন টাপু, রামু:
বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের রামু ৫০বিজিবি ব্যাটেলিয়নে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ব্যাটেলিয়ন চত্বরে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী। পরে ব্যাটেলিয়ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় ৫০ বিজিবির সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রামু ৫০ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী জানান, কর্মসূচীর আওতায় ৯ প্রজাতির গাছের চারা রোপন ও ৫ প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া সীমান্তে ৮টি ক্যাম্পে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...