রোহিঙ্গাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার প্রস্তাব
হুন্ডিতে রোহিঙ্গাদের লেনদেন এবং অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের অর্থায়ন বন্ধ করতে নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্ট ...
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং কম্বুনিয়া এলাকায় বন্য হাতির আক্রমণে রাবেয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে অজু করতে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে গাছের কাঁঠাল খেতে আসা বন্য হাতি বৃদ্ধা রাবেয়া খাতুনকে সামনে দেখা মাত্রই তেড়ে এসে তাঁর উপর আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঠকের মতামত