উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ৬:৩০ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মুসা খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় সবার অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছড়ার পাশের একটি গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer