প্রকাশিত: ২০/০৬/২০১৬ ৮:০৩ এএম , আপডেট: ২০/০৬/২০১৬ ৮:০৪ এএম

রামু প্রতিনিধি  

কক্সবাজারের রামুতে চালকে মারধর করে টমটম গাড়ি ছিনতাই করেছে একদল দূর্বত্ত। খবর পেয়ে রামু থানা পুলিশ টমটম চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রোববার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়–য়া জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ওই টমটম গাড়িটি ভাড়া নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে রামু উখিয়ার ঘোনা এলাকায় নিয়ে যায়।

তিনি আরো জানান, জনৈক ইলিয়াছের পোল্ট্রি ফার্মের পাশে একটি বাড়িতে টমটম চালক মো. হোছেন (২৬)কে হাত পা বেঁেধ নির্যাতন চালিয়ে টমটমটি নিয়ে পালিয়ে যায় ছিনইতাইকারীরা।

প্রাথমিক তদন্তে এ ছিনতাইয়ের ঘটনায় ইলিয়াছ, আশু মিয়া ও বাদশাসহ আরো কয়েকজনের নাম উঠে এসেছে।

স্থানীয় ইউপি মেম্বার হাবিব উল্লাহ জানান, ইলিয়াছের পোল্ট্রি ফার্মের পাশে সেমিপাকা একটি বাড়িতে আলি হোছন নামে এক টমটম চালকে বেঁধে রেখে মারধর করে ছিনতাইকারীরা। পরে টমটম ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। নির্যাতনের শিকার টমটম চালক অসহায় অবস্থায় আমার বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে, আহত টমটম চালক আলি হোছেনসকে প্রথমে রামু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...