প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৯:৩৮ পিএম

Pic Ukhiya 15.08.16 [Max Width 320 Max Height 240]ফারুক আহমদ, উখিয়া  ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উখিয়ার রতœাপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল কালো ব্যাচ ধারণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল, কাঙ্গালীভোজ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর এক স্মৃতিচারণ সভা রতœাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবুল মনছুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট এম তোফাইল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আকবর আহমদ চৌধুরী, উখিয়া আওয়ামীলীগের মহিলা নেত্রী মেম্বার পুতুল রাণী বড়–য়া, উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এসময় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান। ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার আব্দুল গফুর সওদাগর, মেম্বার নুরুল হক মনু, মেম্বার ডাঃ মোক্তার আহমদ, মেম্বার কামাল উদ্দিন, মেম্বার মাহবুব উদ্দিন, মেম্বার ফিরোজ আহমদ, মেম্বার মীর আহমদ, মহিলা মেম্বার আনজুমান ইয়াছমিন চৌধুরী, জন্নাতুল নাহার বিউটি, সাবেক মেম্বার আকতার কামাল চৌধুরী, যুবলীগ নেতা ফরিদুল আলম প্রমূখ। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম। আলোচনা সভা শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer