প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৮:৩১ পিএম

mail.google.comবার্তা পরিবেশক::
টেকনাফের হ্নীলা রংগীখালীতে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর আরেকটি মসজিদ। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক স্থাপত্যশৈলীর বিশাল আকারের এই মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা নির্মিত হয়েছে রংগীখালী দক্ষিন জুম্মাপাড়ায়।

স্থানীয় মেম্বার জামাল হোছাইন ও তার ছেলে শাহ আজম এর নিজস্ব অর্থায়নে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসাটি নির্মাণ করেছে। শুক্রবার জুমার নামাজ আদায় পূর্বে নব নির্মিত এ মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা আবুল হোছন মেম্বার।

এসময় হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিব হাকিম উদ্দিন পাহাড়ী, স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ জামাল হোছাইন, ৫নং ওয়ার্ড মেম্বার সাংবাদিক জামাল হোছাইন, টেকনাফ উপজেলা যুবলীগের সদস্য ও হ্নীলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাসান আলী পিন্টু, ৭নং ওয়ার্ড আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বশির আহমদ ও আ’লীগ নেতা মীর কাশেম সওদাগর ও স্থানীয় মেম্বার এর বড় ছেলে শাহ নেওয়াজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমান ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

খুতবা পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে হ্নীলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মহৎ এ প্রকল্পে সহায়তা দানের জন্য মেম্বার ও তার পুত্র, দানশীল জনগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন রংগীখালী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আখতার হোছাইন।

অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছাইন স্বাগত বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রংগীখালী দক্ষিন জুম্মাপাড়ার জামে মসজিদটি এলাকায় সৌভাতৃত্বের সুউচ্চ সৌধ রূপে স্থান পাবে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভালবাসা ও শান্তির বার্তা প্রচারের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।’

জুমার নামাজ শেষে আগত মুসল্লি ও এলাকাবাসীর জন্য মেজবান আয়োজন করা হয়। সবশেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বিশিষ্ট আলেমেদ্বিন মাওলানা আবু সাঈদ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...