উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ৭:৫১ পিএম

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির অনুমতিক্রমে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ তাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল হয়। যাত্রাবাড়ী থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিবিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসানকে।

আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই মামলা রয়েছে। সেই মামলায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

যোগাযোগ করা হলে টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...