ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ৭:৪১ এএম
ফাইল ছবি


মিয়ানমারে পণ্য পাচারকে কেন্দ্র করে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী ও বাজারপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, দুইদিন আগে মায়ানমারে পন্য পাচার কে কেন্দ্র করে দুই গ্রামবাসী মারামারিতে জড়ায়।

স্থানীয় বিএনপি নেতা জুনাইদ আলী চৌধুরী দুপক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসা করে দেয়ার চেষ্টা করে এবং ঈদুল আযহার পরে বৈঠক করে বিষয়টির চুড়ান্ত মীমাংসা করার সিদ্ধান্ত দেয়।

এরই ফাঁকে বৃহস্পতিবার আমতলী এলাকার এক যুবক বাজার পাড়ায় গেলে তাকে মারধর করা হয়। ফলে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দুই গ্রামবাসীর মধ্যে আবারও শুরু হয় সংঘর্ষ। যা চলে কয়েকঘন্টা ধরে।এসময় কিছু সময়ের জন্য টেকনাফ- কক্সবাজার সড়কের হোয়াইক্যং অংশে যান চলাচল বন্ধ থাকে।

সংঘর্ষ চলাকালে সংবাদকর্মী আব্দুল্লাহ আল সম্রাটের মোটর সাইকেল ভাংচুর করা হয়।

এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...