আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ৪:২৩ পিএম
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল মিন

মিয়ানমারের সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

আজ (সোমবার, ৩০ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

এরপরই তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল।

যদিও এ নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি। ৬৯ বছর বয়সি এ জেনারেল ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer