প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৭:৪৬ এএম

malaysia-arrest-bd-lrg20160720231900কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্স থেকে বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। সোমবার দেশটির মাল্টি-এজেন্সি যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৬০ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ২৯ জন মিয়ানমারের পুরুষ এবং ৬ জন মহিলা, ১৯ জন নেপালি, ৬ জন পাকিস্তানি, ১ জন ভারতীয় এবং ২ জন নারীসহ ৪ জন ভিয়েতনামিজ নাগরিক।

এছাড়া অভিযানের সময় ৩২ বছর বয়সী ফিলিপিনি এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ওখানেই মারা যান।

মালয়েশিয়ার পুলিশ প্রধান দাতুক আমার সিং ইশার বলেন, যখন মাল্টি-এজেন্সি অভিযান চালায় তখন মেয়েটি ১৫তলা থেকে পালাতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়ে নিহত যান।

ইমিগ্রেশন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থা থেকে ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ প্রধান দাতুক আমার সিং।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer