প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৯:৫৪ এএম , আপডেট: ০১/০৮/২০১৬ ৬:৪৬ পিএম

hanif-azad_1সাংবাদিক হানিফ আজাদ সেই অধুনালুপ্ত আজকের কাগজ থেকে সমকালের উখিয়া প্রতিনিধি। ছিল উখিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক। সাহসী কলম সৈনিক, বয়সে আমার ছোট।

জানতে পারলাম, হানিফ আজাদ এখন দুরারোগ্যে শয্যাশায়ী। কঠিন রোগে আক্রান্ত।

তার হার্টে নাকি ৩ টি ব্লক ধরা পড়েছে।

তাছাড়া শরীরে আরো কিছু অজানা রোগ দেখা দিয়েছে। ডাক্তারী চিকিৎসার পাশাপাশি চলছে কবিরাজি চিকিৎসা।

সাংবাদিক হানিফ আজাদ স্বাধীনতার পক্ষের একজন নিষ্ঠাবান সাংবাদিক- তাতে কোন সন্দেহ নেই। যা বিশ্বাস তার উপর অটল থাকাই নিষ্ঠার পরিচয়। হানিফ আযাদ ও এরকমই ছিলেন। যা তিনি বিশ্বাস করতেন তার উপরই আজীবন ছিলেন অনড়। আমাকে খুব আপনজন মনে করতেন এবং শ্রদ্ধা করতেন। আমি তার জন্য দোয়া করছি।

পাশাপাশি বলব তাঁর লেখনীতে যাদের স্বার্থ রক্ষা হয়েছে আজ হানিফ আযাদের দূর্দিনে তারা যেন দুরে সরে না যান।

উখিয়ার সংবাদকর্মীদের অনুরুধ করব হানিফ আজাদের পাশে এসে দাঁড়াতে। মহান আল্লাহ তাঁকে সুস্থ করুন।

অমি জানিনা, সরকারের যথাস্থানে সাংবাদিক হানিফ আজাদের অসুস্থতার খবর ও চিকিৎসা সংকটের খবর পৌঁছানো হয়েছে কিনা।

সরকারে কাছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আনুরোধ করব, সাংবাদিক হানিফ অজাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...