ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১২:৩৭ এএম

মাতামুহুরী নদীতে ডুবে প্রাণ হারালেন নুর ইলাহি নাদিম ১৩) নামের এক শিক্ষার্থী। শুক্রবার ( মে) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার ৫নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু নুর ইলাহি নাদিম ওই এলাকার বাসিন্দা ও দৈনিক খবরপত্র ও স্থানীয় পত্রিকা আজকের দেশ-বিদেশ পত্রিকার চকরিয়ায় কর্মরত সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে পানি কম থাকায় নাদিম তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিল। পথে নদীর মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট একটি গভীর গর্তে সে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা বন্ধুদের চিল্লাচিল্লী শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাদিমকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার শোনার পরপরই ঘটনাস্থলে পৃুলিশ পাঠানো হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় অন্তত তিনটি ড্রেজার মেশিন বসিয়ে নিয়মিত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর বিভিন্ন স্থানে বিপজ্জনক গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পানি কম থাকলেও এসব গর্তের কারণে নদী পারাপার হওয়া সাধারণ মানুষ ও শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলের এমন অকাল মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী ও সুধীমহল গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...