ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৪/২০২৬ ৬:৫৩ পিএম , আপডেট: ০১/০৪/২০২৬ ৬:৫৯ পিএম

পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে ফেরানোর আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল শোকের মাতমে। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ওবাইদুল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ওবাইদুল কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ইদগড় এলাকার বাসিন্দা শামসুল আলমের পুত্র।

জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালন শেষে ফেরত আসা এক নারীকে নিয়ে পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন। গাড়িতে ছিলেন ওই নারীর ছেলে-মেয়ে ও মেয়ের জামাতা। আনন্দ আর অপেক্ষার সেই পথযাত্রা হঠাৎই থমকে যায় লোহাগাড়ার খানদিঘী এলাকায় পৌঁছলে।

গাড়িতে থাকা আহত ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়াগতিতে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি কয়েক দফা উল্টে গিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহউদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer