প্রকাশিত: ০৩/১১/২০১৬ ৭:২৮ এএম

মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে গতকাল ২ নভেম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে রিদোয়ান (৩৩) নামে এক সন্ত্রাসী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত ১১টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার দুটি সন্ত্রাসী গ্রুপ নোনাছড়ি পূর্ব গোধার পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী গ্রুপের সাথে একই গ্রামের চাঁন মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ’র গ্রুপের দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল। গতকাল রাত ১১টায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন নোনাছড়ি বাজারের উত্তর পাশে সফি মার্কেটের দোকানে বসে গল্প করাকালে প্রতি পক্ষ মোহাম্মদ উল্লাহ গ্রুপের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে দুগ্রুপের মধ্যে বাজার এলাকায় বন্দুকযুদ্ধ লেগে যায়। এতে মোহাম্মদ আলী গ্রুপের সন্ত্রাসী উত্তর ঝাপুয়া পাহাড়তলী গ্রামের আকতার হোছনের পুত্র রিদোয়ান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর পক্ষে মোহাম্মদ উল্লাহ গ্রুপের রমজান আলী নামের আরেক সন্ত্রাসীকেও গুলিবিদ্ধ মুমূর্ষু অবস্থায় চকরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় উভয় পক্ষে অন্তত আরো ১০ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer