প্রকাশিত: ৩০/০৯/২০১৬ ৭:১৭ এএম

এম. রমজান আলী .মহেশখালী::
মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৯ সেপ্টেম্বর বড় মহেশখালী, হোয়ানক, কুতুবজোম, ছোট মহেশখালী, মাতারবাড়ি ও কালারমারছড়া ইউনিয়ন থেকে ১৩ টি ওয়ারেন্ট মামলার ১২ আসামী গ্রেপ্তার, হোয়ানক বড়ছড়া ব্রীজ সংলগ্ন বাশঁঝাড়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত হলেন- মোহাম্মদ আজিজুল হক পিতা হাজ্বী গোলাম কুদ্দুছ কুতুবজোম, আলম বাদশা পিতা মৃত মোজাহের মিয়া কুতুবজোম, মোহাম্মদ শাহজাহান পিতা করিম সিকদার কালালিয়া কাটাঁ হোয়ানক, সুলতান আহমদ পিতা মৃত কালামিয়া লম্বাঘোনা, মো. হোছাইন পিতা মৃত চাঁন মিয়া ছোট মহেশখালী, আব্দু করিম পিতা মৃত বাদশা মিয়া ফকিরাকাটাঁ বড় মহেশখালী, মোহাম্মদ আবু বক্কর পিতা মো. জালাল আহমদ মগডেইল, মো. মফিজ পিতা মৃত লাল মিয়া মাতারবাড়ি, জালাল আহমদ পিতা মৃত হোছন আলী মাইজপাড়া, খরত আলী পিতা দৌলত মিয়া সর্দার পাড়া মাতারবাড়ি, মো. আতিক পিতা মৃত জাবের আহম্মদ সোনার পাড়া, আব্দু শুক্কুর পিতা ছালেহ আহমদ সোনারপাড়া কালারমারছড়া। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, অভিযান অব্যাহত থাকবে অপরাধীরা কে রেহাই পাবেনা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer