প্রকাশিত: ১০/০৫/২০২০ ৮:২৭ এএম

নোয়াখালীর ভাসানচরে ৩০৬ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৮এপ্রিল) রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভাসানচরে আনা হয়। এর আগে গত রোববার (৩ মে) নারী শিশুসহ ২৯ জনকে আনা হয়।

শনিবার (৯ মে) দুপুরে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রশিদ বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ রোহিঙ্গাদের একটি দলকে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলটিতে ২৭৭ জন রোহিঙ্গা রয়েছে। গণনার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের ভাসানচরের আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার হাউজে সামাজিক দূরত্বে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসক রয়েছেন।

এর আগে, গত ৩ মে সাগরে ছোট একটি বোটে রোহিঙ্গাদের ভাসতে দেখে ২৯ জনকে নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয় এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ভাসানচরে মোট ৩০৬ রেহিঙ্গাকে আনা হয়েছে। প্রথম দফায় ২৯ সজন তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং বাকিরা নারী, দ্বিতীয় দফায় ২৭৭ জনের মধ্যে ১৬৮ জন নারী এবং বাকিরা পুরুষ। তাদের নিরাপত্তায় নৌ-বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের আলাদা করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, এ ব্যাপারে নৌ-বাহিনী ভালো বলতে পারবেন। ভাসানচরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নোয়াখালীকে হস্তান্তরই করা হয়নি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...